শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ৩ আগস্ট ২০২৬
চিকিৎসা পরামর্শ নয়
এই ওয়েবসাইটের তথ্য সাধারণ জ্ঞাতার্থে দেওয়া, এটি চিকিৎসকের সরাসরি পরামর্শের বিকল্প নয়। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
সিরিয়াল সম্পর্কে
সিরিয়ালের বিপরীতে দেখানো সময়টি আনুমানিক। প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী সময় কম-বেশি লাগতে পারে, ফলে আপনার পালা কিছুটা আগে বা পরে আসতে পারে। নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।
সিরিয়াল বাতিল
আসতে না পারলে আগেভাগে চেম্বারে জানানোর অনুরোধ করা হচ্ছে, যাতে অন্য একজন রোগী সেই সিরিয়ালটি পেতে পারেন। বারবার সিরিয়াল নিয়ে অনুপস্থিত থাকলে ওই নম্বর থেকে অনলাইন বুকিং সীমিত করা হতে পারে।
সময়সূচির পরিবর্তন
অনিবার্য কারণে চেম্বারের সময়সূচি পূর্বঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে। এ ধরনের পরিবর্তন এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।